ঝাড়গ্রামের ডিয়ারপার্কে বাইক দুর্ঘটনায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু, আহত দুই - The News Lion

ঝাড়গ্রামের ডিয়ারপার্কে বাইক দুর্ঘটনায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু, আহত দুই




দি নিউজ লায়ন ; রবিবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক বাইক দুর্ঘটনার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ডিয়ার পার্ক এর কাছে। স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার বাসিন্দা মিন্টু বসু মল্লিকের ছেলে অনুভব বসুমল্লিক তার দুই বন্ধুকে নিয়ে রবিবার ঝাড়গ্রাম ব্লকের দক্ষিণশোল  এলাকায় বেড়াতে গিয়েছিল  দক্ষিণশোল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিয়ার পার্ক এর কাছে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক খুঁটিতেবুলেট মোটর বাইক টি ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি  ঘটে। 


স্থানীয় বাসিন্দারা ওই তিন জনকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে অনুভব বসুমল্লিক ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে হাসপাতলে। অনুভব বসুমল্লিক ঝাড়গ্রামের ওয়েস্ট ইন্ড হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।সে তার বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল। তার বাবা-মা ও দিদি রয়েছে। মিন্টু বসুমল্লিক এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল। 


কিন্তু রবিবার সন্ধ্যার ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুতে তার পরিবারে ও ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার  স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। 


সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঝাড়গ্রাম থানার তদন্ত শুরু করেছে। অনুভব বসু মল্লিক ইংলিশ মিডিয়ামের কৃতি ছাত্র হিসেবে পরিচিত ছিল।তাই তাঁর মৃত্যু সংবাদ  জানার পর ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.